জকসু নির্বাচন: ৩৩ কেন্দ্রের ফলাফলে ভিপি-জিএসসহ তিন পদেই এগিয়ে শিবির

প্রকাশ :

সংশোধিত :

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগণনা চলছে। এখন পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস)—এই তিনটি গুরুত্বপূর্ণ পদেই এগিয়ে রয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

৩৩টি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. রিয়াজুল ইসলাম ৪ হাজার ৪৩২ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত এবং ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এ কে এম রাকিব পেয়েছেন ৩ হাজার ৭৭৭ ভোট।

সাধারণ সম্পাদক (জিএস) পদে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন শিবিরের প্রার্থী আব্দুল আলিম আরিফ। তিনি পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭৫৭ ভোট।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন শিবিরের মাসুদ রানা। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৭৩ ভোট। তার বিপরীতে ছাত্রদল প্যানেলের প্রার্থী তানজিল পেয়েছেন ৩ হাজার ২৭৫ ভোট।

বাকি ৬টি কেন্দ্রের ফলাফল হাতে আসার পর চূড়ান্ত বিজয়ী ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর