হ্যাকিংয়ের শিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ উদ্ধারে কাজ চলছে

প্রকাশ :
সংশোধিত :

পররাষ্ট্র মন্ত্রণালয়ের হ্যাক হওয়া অফিসিয়াল ফেসবুক পেজ পুনরুদ্ধারের কাজ চলছে।
আজ রোববার (৪ মে) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদন ছাড়া কিছু অনুপযুক্ত কনটেন্ট অল্প সময়ের জন্য ওই পেজ থেকে শেয়ার হয়েছিল। বর্তমানে পেজটি রক্ষণাবেক্ষণের আওতায় রয়েছে এবং ঘটনার তদন্তসহ ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে মন্ত্রণালয়ের ফেসবুক পেজের কোনও পোস্ট, বার্তা বা তথ্য বিশ্বাস, শেয়ার বা এর মাধ্যমে যোগাযোগ না করার অনুরোধ জানানো হচ্ছে।
এ ছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অফিসিয়াল ওয়েবসাইট এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.