হামলা-ভাঙচুর মামলায় দুই দিনের রিমান্ডে মমতাজ বেগম

প্রকাশ :
সংশোধিত :

আওয়ামী লীগের সাবেক এমপি ও জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ বেগমকে হরিরামপুর উপজেলায় হামলা ও ভাঙচুরের মামলায় নতুন করে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন।
আজ শুক্রবার (৩০ মে) মানিকগঞ্জের একটি আদালত এ আদেশ দেন।
এর আগে, সিংগাইর থানায় দায়ের করা একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষ করেন তিনি বলে জানিয়েছেন আদালতের এক কর্মকর্তা।
শুক্রবার সিংগাইর থানার হত্যা মামলায় মমতাজ বেগমকে মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এসময় তার পক্ষে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে হরিরামপুর থানার হামলা ও ভাঙচুরের মামলায় দুই দিনের নতুন রিমান্ড মঞ্জুর করেন।
আদালত পরিদর্শক মো. আবুল খায়ের বলেন, “সিংগাইরের হত্যা মামলায় তিনি চার দিনের রিমান্ডে ছিলেন। আজ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে হরিরামপুর থানার আরেক মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন।”
মামলার বিবরণী অনুযায়ী, ২০১৩ সালের এক হরতালের দিনে সিংগাইর উপজেলার গোবিন্দল এলাকায় হরতালকারীদের মিছিলে পুলিশের গুলিতে চারজন নিহত হন।
প্রায় এক দশক পর, গত বছরের ২৫ অক্টোবর নিহতদের এক স্বজন মজনু মোল্লা সিংগাইর থানায় মমতাজ বেগমকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


For all latest news, follow The Financial Express Google News channel.