হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়েছে

প্রকাশ :
সংশোধিত :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আদালত নতুন করে ১৭ মে তারিখ নির্ধারণ করেছেন। এ নিয়ে টানা ১৩ বার পিছিয়েছে প্রতিবেদন দাখিলের সময়সীমা।
মঙ্গলবার (৫ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই দিন নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, সেদিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও মামলার তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। ফলে আদালত নতুন তারিখ ঠিক করে দেন।
এর আগে, গত ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের ডিবি পুলিশের দেওয়া চার্জশিটের প্রতি অসন্তোষ প্রকাশ করে একই আদালতে নারাজি আবেদন করেন। আদালত সেই আবেদন গ্রহণ করে মামলাটি পুনরায় তদন্তের নির্দেশ দেন।


For all latest news, follow The Financial Express Google News channel.