গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়নে বৈঠক করলেন প্রধানমন্ত্রী

প্রকাশ :

সংশোধিত :

গুলশান, বনানী ও বারিধারা লেকের পানি দূষণ রোধ এবং লেককে কেন্দ্র করে নাগরিক সুবিধা উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে গুলশান লেকের পরিবেশ রক্ষা, পানি দূষণ নিয়ন্ত্রণ, সৌন্দর্যবর্ধন এবং লেককে ঘিরে নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, বৈঠকে লেকের বর্তমান পরিস্থিতি উপস্থাপন করা হয় এবং টেকসই উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত দেন।

বৈঠকে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, ঢাকা-১৭ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি এবং প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি, পাশাপাশি রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর