গাইবান্ধায় যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

প্রকাশ :
সংশোধিত :

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন মিয়া (৪৪)কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্য রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী বালাসীঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় মিলন মিয়ার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেওয়া হয়।
আটককৃত মোঃ মিলন মিয়া ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন মৃত মেছের উদ্দিনের ছেলে । এবং সে কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।
অভিযানকালে তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, চার টি রাম দা, এক টি চাইনিজ কুড়াল এবং একটি চপার ছুরি।
অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর টিম আটক ব্যক্তিকে পরবর্তীতে ফুলছড়ি থানায় হস্তান্তর করে।
ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: দুরুল হোদা বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.