এনআইডিতে শিক্ষিতদের জন্য এসএসসি সনদ বাধ্যতামূলক করছে ইসি

প্রকাশ :

সংশোধিত :

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের ক্ষেত্রে, বিশেষ করে জন্মতারিখ নিয়ে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও জটিলতা এড়াতে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এখন থেকে নতুন ভোটার হওয়ার সময় শিক্ষিত নাগরিকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সনদ, বিশেষ করে এসএসসি বা সমমানের সার্টিফিকেট ডাটাবেজে বাধ্যতামূলকভাবে স্ক্যান করে যুক্ত করতে হবে।

ইসির জাতীয় পরিচয় (এনআইডি) নিবন্ধন অনুবিভাগের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসার এবং উপজেলা ও থানা নির্বাচন অফিসারদের এই নির্দেশনা বাস্তবায়নে চিঠি দেওয়া হয়েছে।

ইসি সূত্রে জানা যায়, অনেক সময় আবেদনকারী শিক্ষিত হওয়া সত্ত্বেও তথ্য গোপন করেন অথবা সংশ্লিষ্ট অফিস থেকে নিবন্ধনের সময় শিক্ষাগত যোগ্যতার সনদ যুক্ত করা হয় না। পরবর্তীতে ওই ব্যক্তি যখন এনআইডিতে জন্মতারিখ বা অন্যান্য তথ্য সংশোধনের আবেদন করেন, তখন সঠিক তথ্য যাচাই করা কর্মকর্তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে আবেদনকারীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অস্বীকার করায় চরম বিভ্রান্তি ও ধোঁয়াশা তৈরি হয়। এই সমস্যাগুলো চিরতরে দূর করতেই নিবন্ধনকালে সনদ যুক্ত করার কড়াকড়ি আরোপ করা হয়েছে।

সর্বশেষ খবর