ঢাকায় শিক্ষক সমাবেশে আহত সেই শিক্ষকের মৃত্যু

প্রকাশ :
সংশোধিত :

ঢাকায় ১০ম গ্রেডের শিক্ষকদের আন্দোলনে অংশ নিতে গিয়ে অসুস্থ হওয়া সহকারী শিক্ষিকা ফাতেমা আক্তার (৪৫) মারা গেছেন। রোববার (১৬ নভেম্বর) সকালে মিরপুরের অলক হাসপাতালের আইসিউতে তার মৃত্যু হয়।
৮ নভেম্বর সমাবেশে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের আতঙ্কে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এক সপ্তাহের চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
চাঁদপুরের মতলব উত্তরের ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ফাতেমা আক্তার। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী। রোববার বাদ মাগরিব ঠাকুরচর এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.