দাদা-দাদির কবরের পাশে শায়িত হলেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী বৃষ্টি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশ :

সংশোধিত :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ নিজ গ্রাম মাদারীপুর সদর উপজেলার চর গোবিন্দপুরে দাফন করা হয়েছে।

শনিবার (৯ মে) আসরের নামাজের পর স্থানীয় একটি বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তার দাদা-দাদির কবরের পাশে তাকে সমাহিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বৃষ্টির বাবা জহির উদ্দিন আকন।

এর আগে শনিবার সকালে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে দুপুর দেড়টার দিকে মরদেহটি গ্রামের বাড়িতে নেওয়া হলে তাকে শেষবারের মতো দেখতে আত্মীয়স্বজন, প্রতিবেশী ও স্থানীয়দের ভিড় জমে।

সর্বশেষ খবর