সিলেটের শাহপরানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ


সিলেটের শাহপরান এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের দুই শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন।
ইউএনবি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, পারভেজ, তার স্ত্রী ফারহানা, বড় ছেলে মোহাম্মদ (৬), ছোট ছেলে মারওয়ান (২) এবং আত্মীয় হেনা।
রবিবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তাদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
দগ্ধদের ঢাকায় নিয়ে আসা সাইদুল ইসলাম জানান, গতকাল (শনিবার) রাতে শাহপরান এলাকার একটি দোতলা বাসায় রান্নার সময় সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের সদস্যরা আগুনে দগ্ধ হন। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় স্থানান্তর করা হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, "দগ্ধদের মধ্যে পারভেজের শরীরের ১৫ শতাংশ, ফারহানার ১০ শতাংশ, মারওয়ানের ১৭ শতাংশ, মোহাম্মদের ৪ শতাংশ এবং হেনার শরীরের ৭ শতাংশ পুড়ে গেছে।"
তিনি বলেন, "দগ্ধদের মধ্যে তিনজনকে ভর্তি করা হয়েছে এবং বাকি দুইজনকে অবজারভেশনে রাখা হয়েছে।"


For all latest news, follow The Financial Express Google News channel.