রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২৫ বসতি ঘর ও এনজিও অফিস পুড়ে ছাই

প্রকাশ :

সংশোধিত :

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মধ্যরাতে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫টি বসতি ঘর ও একটি এনজিও অফিস পুড়ে ছাই হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১১-এ আগুনের সূত্রপাত হয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজার স্টেশনের উপ-সহকারী পরিচালক সৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, রাত ৩টার দিকে আগুন লাগার খবর পেয়ে দ্রুত উখিয়া স্টেশন থেকে ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে কক্সবাজার ও রামু থেকে আরও ৩টি ইউনিট যোগ দেয়। সব মিলিয়ে ৬টি ইউনিটের টানা দুই ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের কক্সবাজার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য জানান, প্রাথমিকভাবে ক্যাম্পের ২৫টি বসতি ও একটি এনজিও অফিস পুড়ে গেছে। তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা হয়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

tahjibulanam18@gmail.com

সর্বশেষ খবর