রংপুরে অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

প্রকাশ :

সংশোধিত :

রংপুরে অনলাইন প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের সরঞ্জাম জব্দ করা হয়।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- নুরুজ্জামান (২১) ও খায়রুল ইসলাম (৪২)। তারা দীর্ঘদিন ধরে অনলাইনে চাকরি ও ভিসা দেওয়ার নামে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, রংপুর জেলার গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম সোমবার (৪ মে) গভীর রাতে নীলফামারীর কিশোরগঞ্জ থানার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করে। 

অভিযানকালে তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ৮টি সিম কার্ড, একটি ল্যাপটপ, বিকাশ লেনদেনের খাতা, ভুয়া পাসপোর্টের কপি, অস্ট্রেলিয়ান ভুয়া ওয়ার্ক পারমিট ও ভিসা এবং ভুয়া বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

sayedmofidulbabu@gmail.com

সর্বশেষ খবর