রাজশাহীতে দুর্বৃত্তের গুলিতে শ্রমিক নিহত

প্রকাশ :

সংশোধিত :

রাজশাহী নগরীতে এক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার গাজিউর রহমান।

নিহত গোলাম মোস্তফা (৫০) নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ডাঁশমারী এলাকার বাসিন্দা তইমুর উদ্দিনের ছেলে। তিনি একটি ময়দার মিলে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে নেওয়ার আগেই মোস্তফার মৃত্যু হয়েছিল। তার ডান পায়ে গুলির আঘাত এবং মাথায় জখমের চিহ্ন ছিল, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা গাজিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহত ব্যক্তির কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানান তিনি। 

সর্বশেষ খবর