পুলিশের বিশেষ অভিযানে ২,৬১৩ গ্রেপ্তার, অস্ত্র ও গুলি উদ্ধার

প্রকাশ :
সংশোধিত :

গত দুই দিনে সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৬৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায় আরও ৯৬৭ জনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (৩০ মে) এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।
তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় চালানো বিশেষ অভিযানে মোট ২ হাজার ৬১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় একটি বিদেশি রিভলভার, একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, একটি দেশীয় রিভলভার, দুটি ওয়ান শুটার গান, সাতটি কার্তুজ, দুটি চাপাতি, সাতটি রামদা, একটি দা, পাঁচটি এলজি, তিনটি ছুরি ও একটি সুইচ গিয়ার উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


For all latest news, follow The Financial Express Google News channel.