পাহাড়ের গুহায় মাটিচাপা অবস্থায় কৃষকের মরদেহ উদ্ধার

প্রকাশ :
সংশোধিত :

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ের একটি গুহা থেকে মাটিচাপা অবস্থায় নিখোঁজ কৃষক মো. হোসেনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মো. হোসেন উপজেলার হ্নীলা উলুচামারি এলাকার মৃত মো. আব্দুল গফুরের ছেলে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে হ্নীলা উলুচামারি গহীন পাহাড়ের একটি গুহা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দা ছৈয়দ আলম জানান, গত ১০ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন হ্নীলা উলুচামারির বাসিন্দা কৃষক মো. হোসেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রোববার গহীন পাহাড়ের গুহায় মাটিচাপা দেওয়া অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবারের লোকজন ধারণা করছেন, পাহাড়ের অপহরণকারী চক্রের আক্রমণে হোসেনকে হত্যা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, উলুচামারির পাহাড়ি এলাকার একটি গুহা থেকে মো. হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
tahjibulanam18@gmail.com


For all latest news, follow The Financial Express Google News channel.