নাফ নদীতে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২

প্রকাশ :

সংশোধিত :

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ১১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা। এ সময় দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। জব্দকৃত ইয়াবা ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও বলেন, দেশের উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

tahjibulanam18@gmail.com

সর্বশেষ খবর