কুড়িগ্রামে নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশ :

সংশোধিত :

কুড়িগ্রামের চিলমারী উপজেলায় দুই বছর বয়সী এক শিশু নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 
 
শনিবার (১৮ এপ্রিল) সকালে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন। 
 
এর আগে, শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আয়শা খাতুন (২)। সে ওই এলাকার আলমগীর হোসেনের মেয়ে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শিশুটি নিখোঁজ হয়। পরিবারের লোকজন  অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে আবারো  খোঁজ করতে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
 
স্থানীয়রা জানান, দিনের কোনো এক সময় শিশুটিকে হত্যা করে মরদেহ গোপন রাখা হয় এবং রাতে বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘটনাস্থলে ফেলে রাখা হয়।
 
এ বিষয়ে চিলমারী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা রজু হলে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
 
সর্বশেষ খবর