কুমিল্লায় বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, নিহত ৩

প্রকাশ :
সংশোধিত :

কুমিল্লা চৌদ্দগ্রামে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১০ জন।
রবিবার (১৫ ডিসম্বের) বেলা সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রাম জগন্নাথ দিঘী ইউনিয়নের ঘাংড়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার মো. খায়রুল আলম।


For all latest news, follow The Financial Express Google News channel.