কুমিল্লার লাকসামে ট্রেন লাইনচ্যুত, আহত পাঁচ

প্রকাশ :

সংশোধিত :

কুমিল্লার লাকসামে একটি ট্রেনের বগি ইঞ্জিনের ধাক্কায় লাইনচ্যুত হয়ে পাঁচজন আহত হয়েছেন। এতে চট্টগ্রাম-চাঁদপুর রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও বগির মধ্যে সংঘর্ষ হয়, যা লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার ওমর ফারুক নিশ্চিত করেছেন।

রেলওয়ে কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ট্রেনটি রাত পৌনে ৮টায় লাকসাম রেলওয়ে জংশনের ৫ নম্বর লাইনে প্রবেশ করেছিল। বগি চাঁদপুর যাওয়ার জন্য ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত করার সময় দুর্ঘটনা ঘটে।

ধাক্কায় বগি লাইনচ্যুত হয়ে যাওয়ায় চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে ছিলেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ মোট পাঁচজন।

লাকসাম রেলওয়ে জংশনের মাস্টার ওমর ফারুক জানিয়েছেন, বগি ও ইঞ্জিন উদ্ধার এবং রেললাইন মেরামতের কাজ অব্যাহত আছে। 

 

 

সর্বশেষ খবর