খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী

প্রকাশ :

সংশোধিত :

দীর্ঘ জল্পনার পর খুলনা-১ আসনে প্রার্থী পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা দিল জামায়াতে ইসলামী। দলটি প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি কৃষ্ণ নন্দীকে জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

বুধবার (৩ নভেম্বর) খুলনা মহানগর জামায়াত কার্যালয়ে কর্মী সমাবেশে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি জেনারেল মুহাদ্দিস আব্দুল খালেক এ ঘোষণা দেন। বিষয়টি কৃষ্ণ নন্দী নিজেও নিশ্চিত করেছেন।

ডুমুরিয়া উপজেলার চুকনগরের বাসিন্দা ব্যবসায়ী কৃষ্ণ নন্দী জামায়াতের হিন্দু সংগঠন ‘জামায়াত ইসলাম সনাতনী’র সভাপতি। গত এক বছর ধরে তাকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় দেখা গেছে।

এর আগে খুলনা-১ আসনে মো. ইউসুফকে সম্ভাব্য প্রার্থী করা হলেও পরে পরিবর্তন আনা হয়। কৃষ্ণ নন্দী জানান, ১ ডিসেম্বর জামায়াতের আমির ড. শফিকুর রহমানের সঙ্গে বৈঠকের পর তাকে প্রার্থী হিসেবে কাজ করতে বলা হয় এবং ইউসুফও এতে সম্মতি জানান।

সর্বশেষ খবর