ঢাকাসহ ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

প্রকাশ :

সংশোধিত :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের চারটি জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এর পাশাপাশি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, পাবনা, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা জেলার ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি ও বজ্রপাতসহ বৃষ্টিও হতে পারে।

এসব জেলার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আরেকটি আবহাওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগে এ ধরনের আবহাওয়া আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সর্বশেষ খবর