দেশজুড়ে জ্বালানি খাতে অভিযান: ৩৯১টি অভিযান, ৮৭,৯০০ লিটার জ্বালানি জব্দ

প্রকাশ :
সংশোধিত :

দেশজুড়ে জ্বালানি সংক্রান্ত অনিয়ম প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় ব্যাপক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ৬৪ জেলা থেকে প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে জানা যায়, এ সময়ে মোট ৩৯১টি অভিযান পরিচালিত হয়েছে এবং ১৯১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে সর্বমোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩০ মার্চ) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-এর এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এছাড়া, বিভিন্ন জেলায় মোবাইল কোর্টের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরায় ১ জনকে ২ মাস, চাঁদপুরে ১ জনকে ১ বছর এবং গাজীপুরে ১ জনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানের সময় অবৈধভাবে মজুদকৃত বিপুল পরিমাণ জ্বালানি জব্দ করা হয়। জব্দকৃত জ্বালানির মধ্যে রয়েছে—ডিজেল ৬৭,৪০০ লিটার, অকটেন ৬,৮৮৮ লিটার এবং পেট্রোল ১৩,৮৫৬ লিটার। সব মিলিয়ে মোট ৮৭,৯০০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
এদিকে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বাজারে জ্বালানির সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করা এবং অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


For all latest news, follow The Financial Express Google News channel.