দেশের তিন অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

প্রকাশ :

সংশোধিত :

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের কয়েকটি অঞ্চলে সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে ওইসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আজ রোববার (৩১ মে) রাতে দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, রাত ৯টা থেকে পরদিন (১ জুন) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ পূর্বাভাস প্রযোজ্য।

সতর্কবার্তায় আরও জানানো হয়, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ অবস্থায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে, কারণ সেখানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 

সর্বশেষ খবর