চট্টগ্রামে বিস্ফোরক মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশ :
সংশোধিত :

ইসকন থেকে বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে বিস্ফোরক মামলায় জেলগেটে একদিন জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। সেইসঙ্গে আগামী ২২ জুনের মধ্যে মামলার প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
আজ সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
গত বছরের ২৬ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশের সদস্যরা চিন্ময় কৃষ্ণ দাসকে আটক করে। পরে রাষ্ট্রদোহিতার অভিযোগে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়, যেখানে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।


For all latest news, follow The Financial Express Google News channel.