চকরিয়ায় বজ্রপাতে যুবক নিহত

প্রকাশ :
সংশোধিত :

চকরিয়ায় বজ্রপাতে মোহাম্মদ ইমন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ মে) সকালে চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ মাথা এলাকায় চিংড়ি ঘেরে মাটি কাটার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।
নিহত ইমন বদরখালী দক্ষিণ মাথা এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
তিনি জানান, ইমনসহ আরও কয়েকজন শ্রমিক মিলে একটি বেসরকারি চিংড়ি ঘেরে মাটি কাটার কাজ করছিলেন। হঠাৎ প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ইমনের শরীরে আঘাত হানে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
tahjibulanam18@gmail.com


For all latest news, follow The Financial Express Google News channel.