ব্রাহ্মণবাড়িয়া–২: স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা বেসরকারিভাবে জয়ী ঘোষণা

প্রকাশ :

সংশোধিত :

ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা (হাঁস প্রতীক) বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোটে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী হিসেবে ঘোষণা করেন। 

এই আসনের ১৫১টি কেন্দ্রে সবকটি কেন্দ্রের ভোট গণনার পর রুমিন ফারহানা হাঁস প্রতীকে ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামায়ের মাওলানা জুনায়েদ আল হাবিব (খেজুরগাছ প্রতীক) পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।

সর্বশেষ খবর