যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তিতে ঢাকায় সাজানো হলো ৫০ রিকশা

প্রকাশ :

সংশোধিত :

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকার ৫০টি রিকশাকে দেশটির জাতীয় পতাকার লাল, সাদা ও নীল রঙে সাজানো হয়েছে।

 

বুধবার মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন ঢাকার রিকশাচালকদের সঙ্গে এসব বিশেষভাবে সাজানো রিকশায় চড়ে প্রতীকীভাবে প্যাডেল চালান।

 

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানায়, এই আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঐতিহাসিক মাইলফলক উদযাপনের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বও তুলে ধরা হয়েছে।

 

আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করবে। ১৭৭৬ সালে দেশটির স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার স্মরণে বিশ্বব্যাপী নানা অনুষ্ঠান ও কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছে মার্কিন সরকার।

সর্বশেষ খবর