তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন: বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত রুট ঘোষণা

প্রকাশ :

সংশোধিত :

নেতাকর্মীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের মাটিতে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দেশে প্রত্যাবর্তনের পর ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নেতাকর্মী ও জনগণের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণ দেবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তিনি যে রুট ব্যবহার করে ৩০০ ফিটের সভাস্থলে পৌঁছাবেন, তার ম্যাপ ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরের রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে আট নম্বর গেটে, সেখান থেকে বেবিচক ভবন পেরিয়ে বামদিকে জসিম উদ্দীন ইউ-টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলখেত ফ্লাইওভার ব্যবহার করে ৩০০ ফিট সড়কের সভাস্থলে পৌঁছাবেন।

আট নম্বর গেট এবং ক্যান্টিন গেটে দুটি মিডিয়া বুথ স্থাপন করা হবে। মিডিয়া পাস ছাড়া কোনো সংবাদকর্মীকে বিমানবন্দর এলাকায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

তারেক রহমান ২০০৮ সালে ওয়ান-ইলেভেন সরকারের সময়ে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে চলে যান। এরপর দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করেছেন।

সর্বশেষ খবর