শহীদ ওসমান হাদির জানাজা: সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা

প্রকাশ :
সংশোধিত :

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সেখানে পৌঁছান তিনি। এদিকে শহীদ হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মানুষের ঢল নেমেছে।
রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে জানাজায় অংশ নিতে ছুটে এসেছেন মানুষ। শহীদ ওসমান হাদির জানাজার নামাজ পড়াবেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। দাফন হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই।


For all latest news, follow The Financial Express Google News channel.