রাজধানীতে ডাকাত সন্দেহে ১১ জন আটক

প্রকাশ :
সংশোধিত :

রাজধানীর শ্যামপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো—১৯টি পৃথক মামলার আসামি আনিক পান্না (৩৫) , মো. আল-আমিন (১৯), শুভ শেখ (৩০), মো. সুজন চৌধুরী (২৮), মো. শাকিল (১৯), মো. মিরাজ হোসেন (২০), মো. জিয়ানুর রহমান (৩৪), মো. দুলাল মিয়া (৪০), মো. রফিকুল ইসলাম মিলন (৩০), মো. সজিব শেখ ওরফে সৈকত এবং রুবেল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শ্যামপুর থানার বিশেষ টহল ও ডাকাতি প্রতিরোধ দল চলতি মাসজুড়ে এসব অভিযান পরিচালনা করে ডাকাত সন্দেহে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।


For all latest news, follow The Financial Express Google News channel.