ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ: ছত্রভঙ্গ করতে পুলিশের কাঁদুনে গ্যাস ব্যবহার

প্রকাশ :

সংশোধিত :

শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে অবরোধে নামা ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের পুলিশ কাঁদুনে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে।

পুলিশের বাধা উপেক্ষা করে অনেকে শাহবাগ মোড়ে অবস্থান করতে চাইলে লাঠিপেটা শুরু হয়, যার ফলে কয়েকজন আহত হন। পরে রাত ৮টার দিকে আশপাশ থেকে পুনরায় অবরোধকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ কাঁদুনে গ্যাস ব্যবহার করে।

এর আগে বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে পৌঁছান। তাদের অবরোধের কারণে শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং আশপাশের সড়কে তীব্র যানজট তৈরি হয়। 

সর্বশেষ খবর