কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার

প্রকাশ :

সংশোধিত :

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ৪২ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, কেরানীগঞ্জ বাবুবাজার এলাকার জমেলা টাওয়ার নামের একটি ১২ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, এ পর্যন্ত ভবনের বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সর্বশেষ খবর