কেরানীগঞ্জে ১২ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

প্রকাশ :
সংশোধিত :

ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজারে একটি ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে জমেলা টাওয়ার নামের ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


For all latest news, follow The Financial Express Google News channel.