ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১,৪৮৭ মামলা

প্রকাশ :
সংশোধিত :

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একদিনের অভিযানে ১ হাজার ৪৮৭টি মামলা করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, রোববার (১ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযান চলাকালে ৫১টি গাড়ি ডাম্পিং এবং ৪৫টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপি কর্তৃপক্ষ ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।


For all latest news, follow The Financial Express Google News channel.