বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার শীর্ষস্থান

প্রকাশ :
সংশোধিত :

বিশ্বের বিভিন্ন নগরীতে ক্রমেই বেড়ে চলেছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় জর্জরিত মেগাসিটি ঢাকা।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত তথ্যে দেখা যায়, ২৮৭ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। এই মাত্রার বায়ুমানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিভুক্ত করা হয়।
একই সময়ে ২৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ২১৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর, ২০৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে কুয়েতের রাজধানী কুয়েত সিটি। তালিকার পঞ্চম স্থানে থাকা ভারতের কলকাতা শহরের বায়ুমান সূচক ছিল ১৯৭।


For all latest news, follow The Financial Express Google News channel.