বাড্ডা লিংক রোডে বাসে আগুন

প্রকাশ :

সংশোধিত :

ঢাকার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে দেওয়ান পরিবহনের একটি বাসে আগুন ধরে যায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, আগুনে জ্বলতে থাকা বাসটি হঠাৎ নিজে থেকেই চলতে শুরু করে, এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

আগুনের কারণ জানতে চাইলে তিনি বলেন, “যান্ত্রিক ত্রুটি থেকে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে গেছে বলে আমরা জানতে পেরেছি।”

সর্বশেষ খবর