আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নাহিদ ইসলাম, জামায়াতের ভাষণ সোমবার

প্রকাশ :

সংশোধিত :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণটি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

বিটিভি ও বাংলাদেশ বেতারে নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচারের অনুমতির জন্য দলটি গত বুধবার (৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর কাছে আবেদন করেছিল।

অন্যদিকে, জামায়াতের আমিরের ভাষণও বিটিভি ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচারের অনুমতি নেওয়ার জন্য দলটি গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সিইসি বরাবর আনুষ্ঠানিক আবেদন করেছে। আগামীকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টায় জামায়াত এই ভাষণটি প্রদানের পরিকল্পনা নিয়েছে।

সর্বশেষ খবর