আগামী ৫ দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

প্রকাশ :

সংশোধিত :

আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

পূর্বাভাস অনুযায়ী, প্রথম ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পরবর্তী দিনগুলোতে রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে একই ধরনের আবহাওয়া দেখা যেতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, এই সময়জুড়ে সারা দেশে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার প্রবণতা থাকবে, তবে শেষের দিকে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে পারে।

 

সর্বশেষ খবর