সিলেটে হামের উপসর্গ নিয়ে একদিনে তিন শিশুর মৃত্যু

প্রকাশ :

সংশোধিত :

সিলেটে একদিনে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। হামের উপসর্গ নিয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়।  

শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় এই তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে। 

গেল ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুরা হলেন- সিলেট মহানগরীর আখালিয়া সুরমা আবাসিক এলাকার আবদুল মুমিনের ছেলে মাহাদি হাসান (৫ মাস), দক্ষিণ সুনামগঞ্জের সুন্নাহ মিয়ার ছেলে মুসতাকিন (৬ মাস) ও সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার সুরেশনগরের জাকারিয়ার মেয়ে জারা (৭ মাস)।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়,  শুক্রবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় হাম আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন ১৪২ জন। 

সিলেটে ল্যাব টেস্টের সুযোগ না থাকায় উপসর্গ নিয়ে আসা রোগীদের হামের চিকিৎসা দেওয়া হচ্ছে। কোন রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করে রিপোর্ট আনা হচ্ছে। 

সর্বশেষ খবর