প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রকাশ :

সংশোধিত :

প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে দেশের ১৯২টি নগর স্বাস্থ্যকেন্দ্রের সেবার পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে নগর এলাকায় প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণবিষয়ক আলোচনা সভায় তিনি বলেন, নগরবাসীকে সহজে প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে এবং নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, সরকারের লক্ষ্য প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। এ লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিডনি ডায়ালাইসিস সেবা চালু করা হচ্ছে। পাশাপাশি ৫০ শয্যার হাসপাতাল ও জেলা হাসপাতালগুলোতেও ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণ করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের কোনো গ্রাম যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না থাকে, সে জন্য নতুন অবকাঠামো নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

 

 

সর্বশেষ খবর