ফরিদপুরে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ২১

প্রকাশ :

সংশোধিত :

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের উপসর্গে ফরিদপুরে ২১ শিশুর মৃত্যু হলো।

মৃত শিশুটির নাম তানহা। সে জেলার বোয়ালমারী উপজেলার হাসানদিয়া গ্রামের দ্বীন ইসলামের মেয়ে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬২ জন রোগী জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে আর একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা, মাহমুদুল হাসান জানান, বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত ১৭৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই শিশু। 

তিনি আরো জানান, সর্দি, কাশি, অতিরিক্ত জ্বর ও গায়ে লালচে ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শে নিতে হবে। জেলার সকল হাসপাতালগুলোতে হাম জনিত রোগের সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমান ডাক্তার ও নার্স রাখা হয়েছে।

সর্বশেষ খবর