দেশে বাড়ছে হামের ভয়াবহতা: ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু

প্রকাশ :
সংশোধিত :

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৪৮৯ জনের শরীরে এই সংক্রামক ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ শনিবার (৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন মোট ২৯১ জন।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে মৃতের সংখ্যা ১৩৫। এরপর রয়েছে রাজশাহী বিভাগ, সেখানে মারা গেছেন ৭৮ জন। এছাড়া চট্টগ্রামে ২৫, খুলনায় ১৮ এবং বরিশাল বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে আরও জানানো হয়, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জন হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৭৬৯ জনকে ভর্তি করা হয়েছে।
এ সময়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে সবচেয়ে বেশি ৩৫৩ জন ভর্তি হয়েছেন, আর সবচেয়ে কম ভর্তি হয়েছে রংপুর বিভাগে- মাত্র একজন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬৫৬ জনে। তাদের মধ্যে ৬ হাজার ৯৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।


For all latest news, follow The Financial Express Google News channel.