ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ১০৭ জন, একজনের মৃত্যু

প্রকাশ :
সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৯ জনে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১০৭ জন। এ নিয়ে এ বছর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯৮৪ জনে।
আজ সোমবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, চট্টগ্রাম বিভাগে ২৫ জন, ঢাকা বিভাগের জেলা পর্যায়ে ২০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১ জন, খুলনা বিভাগে ৬ জন, রাজশাহী বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ৭ জন এবং সিলেট বিভাগে ১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২০১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৬ হাজার ৮৬৩ জন রোগী ডেঙ্গু থেকে সুস্থ হয়েছেন।
চলতি বছরের ১৬ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ৯৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩.১০ শতাংশ পুরুষ এবং ৩৬.৯০ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে মৃত ৫৪৯ জনের মধ্যে ৫১.৭০ শতাংশ নারী এবং ৪৮.৩০ শতাংশ পুরুষ।


For all latest news, follow The Financial Express Google News channel.