ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ২৪১ জন, ৪ জনের মৃত্যু

প্রকাশ :
সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪৫ জনে।
একই সময়ে নতুন করে ২৪১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৪ সালে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৮ হাজার ১৮৮ জনে।
আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪ জনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।
এছাড়া, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ৯ জন, চট্টগ্রামে ২১ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬১ জন, ঢাকা উত্তর সিটিতে ৪১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৬ জন, খুলনা বিভাগে ৪৪ জন, রাজশাহী বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ৮ জন, রংপুরে ১ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৮ হাজার ১৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। একই সময়ে ডেঙ্গুতে ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৫১ দশমিক ৭০ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ৩০ শতাংশ পুরুষ।


For all latest news, follow The Financial Express Google News channel.