ডেঙ্গুতে এক দিনে হাসপাতালে ভর্তি আরও ২০০

প্রকাশ :
সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২০০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আজ শুক্রবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ১৪ জন, ঢাকা উত্তর সিটিতে ৭২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন রয়েছেন।
এছাড়া একই সময়ে ২২৬ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৯৪ হাজার ৬২৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


For all latest news, follow The Financial Express Google News channel.