ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৬

প্রকাশ :
সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৬ জন। এ নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৫৪৮ জন এবং শনাক্ত রোগী বেড়ে দাঁড়িয়েছে ৯৮ হাজার ৫০৪ জনে।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন বরিশালের ও একজন খুলনার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৪০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৯ জন, ঢাকা উত্তর সিটিতে ৯৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৬৩ জন, খুলনা বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১১ জন, ময়মনসিংহে ৬ জন ও সিলেটে একজন রোগী ভর্তি হয়েছেন।


For all latest news, follow The Financial Express Google News channel.