ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ৯৬৪ রোগী

প্রকাশ :

সংশোধিত :

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৫ জনে।

একই সময়ে নতুন করে ৯৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে একজন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন মারা গেছেন। মৃত দুইজনই পুরুষ; তাদের বয়স যথাক্রমে ২২ ও ৫৫ বছর।

এ ছাড়া বিভাগের হিসেবে ডেঙ্গু রোগীর সংখ্যা হলো ঢাকা বিভাগে ১৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৩৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৪৫ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮০ জন, খুলনা বিভাগে ৫০ জন, ময়মনসিংহ বিভাগে ৫১ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৫ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। 

সর্বশেষ খবর