ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ৫১৬ নতুন রোগী হাসপাতালে ভর্তি

প্রকাশ :

সংশোধিত :

সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৫১৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ রোববার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৯৭ হাজার ৮২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত ৩৯৬ জন।

এছাড়া গত এক দিনে ৫৪০ জন রোগী হাসপাতালে থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ৯৫ হাজার ৭৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

সর্বশেষ খবর