বিশ্ব নারী দিবসে ইউনিভার্সেল মেডিকেলের বিশেষ আয়োজন

প্রকাশ :
সংশোধিত :

প্রতিবছরের মতো এবারও 'বিশ্ব নারী দিবস' উপলক্ষে রাজধানীর মহাখালীস্থ ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নারীদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার কথা বিবেচনা করে অনুষ্ঠিত হয়েছে 'ফ্রি উইমেন হেল্থ ডে'। ৮ই মার্চ রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশেষায়িত এই মেডিকেল ক্যাম্পে প্রায় তিন শতাধিক নারীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
দিনব্যাপী এই ফ্রি হেল্থ ক্যাম্পে আগত নারীদের বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্যসেবা প্রদান করেন- মেডিসিন বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ, নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ, মনোরোগ বিশেষজ্ঞ, ডায়াবেটিস ও ওবেসিটি বিশেষজ্ঞ, ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ, কিডনীরোগ বিশেষজ্ঞ, ডেন্টাল সার্জন এবং পুষ্টিবিদ ও ডায়েট কাউন্সিলর। এছাড়াও ক্যাম্পে আগত নারীদের সব পরীক্ষায় ৩৫% ছাড় দেয়া হয়েছে যা পুরো মার্চ মাস জুড়ে বলবৎ থাকবে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী জানান- “ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল একটি নিছক প্রাইভেট হসপিটাল নয়। সমাজিক দায়বদ্ধতা এই হাসপাতালের অন্যতম বৈশিষ্ট। আমরা ভবিষ্যতেও রোগীবান্ধব ও জনসচেতনতামূলক বিভিন্ন অনুষ্ঠান পালন করে যাবো।"
দিনের শুরুতে বিশ্ব নারী দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও শীর্ষস্থানীয় নারী উদ্যোক্তা প্রীতি চক্রবর্ত্তী। এরপর হাসপাতালের সম্মেলনকক্ষে রেস্ট্রেইন আয়োজিত মিস ও মিসেস ডক্টরস - ২০২৫ এর ১৩ জন গ্ল্যামার ডাক্তারকে বিভিন্ন ফিটনেস, নিউট্রিশন ও গুড/ব্যাড মেডিক্যাল প্র্যাকটিস এবং ডক্টর-পেশেন্ট রিলেশনশিপের উপর গ্রুমিং করান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আশীষ কুমার চক্রবর্তী, পাবলিক হেলথ স্পেশালিস্ট ডাঃ রাইয়াতুন তেহরিন, নিউট্রিশনিস্ট ফারিয়া ইসলাম এবং রেস্ট্রেইনের প্রধান নির্বাহী ডাঃ হাসান মাহমুদ ও সমন্বয়ক ডাঃ সোহা।


For all latest news, follow The Financial Express Google News channel.