বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন

প্রকাশ :
সংশোধিত :

হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ নানা আয়োজনে বিশ্ব হিমোফিলিয়া দিবস উদযাপন করে। হিমোফিলিয়া তথা সকল রক্তক্ষরণজনিত রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত ও সঠিক রোগ নির্ণয় এবং যথাযথ চিকিৎসার উপরে গুরুত্ব আরোপ করেন। বিশ্ব হিমোফিলিয়া দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত র্যালি, গোলটেবিল বৈঠক ও বৈজ্ঞানিক অধিবেশনে বক্তারা এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শাহিনুল আলম বেলুন উড়িয়ে এক র্যালির উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গন প্রদক্ষিণ শেষে র্যালিটি ‘ডি’ ব্লকের সামনে এসে সমাপ্ত হয়, খবর প্রেসবিজ্ঞপ্তি।
র্যালিটি পরিচালনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ। র্যালি শেষে বক্তব্য দেন প্রধান অতিথি মাননীয় উপাচার্য, সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ আমীন লুৎফুল কবীর, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ।
দিবস উপলক্ষে বেলা সাড়ে দশটায় ঢাকা ক্লাবে অনুষ্ঠিত হয় এক গোলটেবিল বৈঠক, যেখানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর, ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক ড. মোঃ আক্তার হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডাঃ শাহ আলী আকবর আশরাফী, পরিচালক (হাসপাতাল) ডাঃ আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান, স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনার লাইন ডিরেক্টর ডাঃ মোঃ জয়নাল আবেদীন টিটো এবং অসংক্রামকব্যাধি নিয়ন্ত্রণ-র লাইন ডিরেক্টর ডাঃ সৈয়দ জাকির হোসেন।
অনুষ্ঠানে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক আমীন লুৎফুল কবীর, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আদনান হাসান মাসুদ-সহ অন্যান্য স্বনামধন্য হেমাটোলজিস্টবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন হিমোফিলিয়া সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি নাজমুল আলম এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আরিফ, রোগীদের প্রতিনিধি এবং রোস বাংলাদেশ লি.-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
গোলটেবিল বৈঠকে রোগীদের জন্য একটা কেন্দ্রীয় রেজিস্ট্রি প্রণয়ন, হিমোফিলিয়া গাইড লাইন চূড়ান্তকরণ এবং রোগীদের চিকিৎসার জন্য স্বল্পমূল্যে জরুরী ঔষধ সমূহের সরবরাহ নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে বাস্তবমুখী এবং স্বতঃস্ফূর্ত আলোচনা হয়।
দুপুর একটায় ঢাকা ক্লাবেই আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে ছিলেন সিনিয়র হেমাটোলজিস্ট অধ্যাপক এবিএম ইউনূস এবং অধ্যাপক সালমা আফরোজ।
এ অধিবেশনটিতে হিমোফিলিয়া রোগীদের জন্য সর্বোত্তম চিকিৎসা, হিমোফিলিয়া রোগীদের শল্য চিকিৎসা সম্পর্কিত গাইডলাইন এবং হিমোফিলিয়া রোগীদের জীবনযাপনের গুণগতমান উন্নতকরণের উপরে তিনটি গবেষণাপত্র পাঠ করা হয় এবং এসব বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় অংশ নেন ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক মোঃ আব্দুস শাকুর ও অধ্যাপক মোঃ মনিরুজ্জামান এবং রক্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক অখিল রঞ্জন বিশ্বাস ও ডাঃ জান্নাতুল ফেরদৌস।


For all latest news, follow The Financial Express Google News channel.